বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্দেহভাজন চীনা পর্যবেক্ষণ বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায়

একটি সন্দেহভাজন চীনা পর্যবেক্ষণ বেলুন দুদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিচরণ করছে বলে দেশটির প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। তবে পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন মাটিতে থাকা মানুষের ক্ষতি হতে পারে এমন ঝুঁকি থাকায় তারা বেলুনটিকে গুলি করে নামানোর সিদ্ধান্ত নেননি।

২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পেন্টাগনের একজন পদস্থ কর্মকর্তা সাংবাদিকদের জানান, অনেক উঁচু দিয়ে ভেসে বেড়াতে পারে এমন বেলুনটি সম্পর্কে তারা খুবই আস্থাশীল এবং এটি তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর স্থাপনাগুলোর উপর দিয়ে উড়ে গেছে।

বেলুনটি যে সব স্থানের ওপর দিয়ে উড়ে গেছে তার একটি হলো মন্টানা, আর এখানে একটি বিমান ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলোর (গুদাম) একটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি স্পর্শকাতর তথ্যের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে চাননি।

এদিকে, পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এক সংক্ষিপ্ত বর্ণনায় জানান, সরকার এখনও বেলুনটিকে অনুসরণ করছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাণিজ্যিক বিমানের ফ্লাইটগুলো যে এলাকা দিয়ে চলাচল করে বেলুনটি তার ওপরে ভাসছে আর এখন এটিকে সামরিক বা সাধারণ মানুষের জন্য কোনো প্রকার হুমকি হিসেবে দেখা হচ্ছে না।’

রাইডার আরও জানান, এ ধরনের পর্যবেক্ষণ তৎপরতা বেশ কয়েক বছর আগে দেখা গিয়েছে আর বেলুনগুলো যাতে স্পর্শকাতর কোনো তথ্য না নিতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে।

পেন্টাগনের এই ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর শুরুর কয়েকদিন আগে। তবে এই ঘটনা সফরকে প্রভাবিত করবে কিনা তা পরিষ্কার নয়, যদিও পররাষ্ট্র বিভাগ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান