শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাকিবকে নিয়ে ‘অন্যরকম’ বার্তা দিলেন হেরাথ

বয়স বাড়লেও সাকিব আল হাসানের পারফরম্যান্স ও ক্রিকেট মস্তিষ্ক নিয়েও প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই কারও। বাংলাদেশের বিবেচনায় ক্রিকেট অঙ্গনে সাকিবের ধারে কাছে নেই আর কেউ। কিন্তু বয়সের ঘড়ি টিকটিক করে এগোনোর সঙ্গে সঙ্গে সাকিবেরও থামার আলোচনা চলে আসে অবধারিতভাবে।

তবে সাকিবদের বর্তমান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মনে করছেন, সাকিব বাংলাদেশের হয়ে চাইলেই আরও পাঁচ বছর সার্ভিস দিতে পারবেন।

তবে এর জন্য সাকিবকে ফিটনেস সচেতন হতে হবে বলে মনে করেন এই লঙ্কান কোচ। হেরাথের মতে, কেবল ফিটনেস সচেতন হলে সাকিব খেলতে পারবেন আরও পাঁচ বছর।

রবিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন কথা জানান হেরাথ। সাংবাদিকরা এই স্পিন বোলিং কোচের কাছে জানতে চান, সাকিবের এখন যে অবস্থায় আছে, এরপর বাংলাদেশের হয়ে আরও পাঁচ বছর খেলতে পারবেন এই ক্রিকেটার?

এর উত্তরে হেরাথ বলেন, ‘সে অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার।

আর সে সব সময় তার বেঞ্চমার্ক ধরে রেখেছে এবং সচেতন। তাকে লম্বা সময় খেলতে হলে নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকলে হবে। যদি সে ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে খেলতেই পারবে। ’

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা