বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ গার্লস হাইস্কুলের নয়া সভাপতি নাজনীন আরা নাজু

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র চেঞ্জ মেকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু।

২০জানুয়ারী যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ স্বাক্ষরিত ২ বছর মেয়াদী সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এই বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্র্থী ছিলাম এবং আমার পিতা মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। একই সাথে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নামকরণও করেছিলেন আমার পিতা। আমার অনেক অতীত জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। আমি এই বিদ্যালয়কে খুবই ভালবাসি। যে কারণে আমি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে চাই।’

তিনি আরে বলেন, ‘বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করবো। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি সাতক্ষীরা জেলার মধ্যে নারী শিক্ষায় সর্বোচ্চ ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা ও জেলা পর্যায়ে জেএসসি ও এস.এস.সি’র ফলাফলে একাধারে ৬বার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বিদ্যালয়টি।

এই ধারাবাকিতা আরো বেশি ত্বরান্বিত করার প্রয়াস ব্যক্ত করেছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু। একই সাথে তিনি সমাজের উন্নয়নের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণসহ আত্মমানবতার সেবায় বহু সমাজ সেবামূলক কর্মকান্ডে বড় অবদান রেখে চলেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন