শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালী ও আলোচনা সভা

“মানবতার শক্তিতে বিশ্বাস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৩ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) সকাল ৯টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবামূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, মো. রাশেদুজ্জামান রাশি প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট’র ইউওলো হাসিবুল ইসলাম সোহান, অফিস সহকারী মো. কামরুল ইসলাম, যুব প্রধান মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ব্যাণার ও প্লাকার্ডসহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজকামাল শুভ্র।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা