বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “মা” ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে “মা” ফাউন্ডেশনের আয়োজনে সাবেক ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সম. শহিদুল ইলামের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাড়ে ৩’শ গরীব-অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বাহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীনসহ আরও অনেকে। এসময় প্রধান অতিথি বলেন, ‘প্রতি বছর ঈদের আগে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের গরীব, দু:খী, অসহায় এসব মানুষের মাঝে ঈদ সমগ্রী বিরতণ করেন। এটি একটি মহাৎ উদ্যোগ। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যাদের ধন সম্পদ থাকলেও অসহায় মানুষের পাশে দাড়ায় না।

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়াম্যান মমিনুর রহমান মুকুলের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এসময় তিনি আরও বলেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল