বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যাত্রীবাহি বাস খাদে, ২ ভারতীয়সহ আহত ২০

আবুল কাসেম: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় মাটিবাহি ডাম্পার ট্রাক ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের পরে বাসটি রাস্তার ধারে খাঁদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার পান্ডের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পথচারী সাতক্ষীরার তালা উপজেলার কাপাসডাঙা গ্রামের সুব্রত ম-লের স্ত্রী কৃষ্ণা রানী ম-ল (২৯), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি কলবাজারের আবুল হাসানের মেয়ে কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হাসনা হেনা (১১), একই উপজেলার বাবুলিয়া গ্রামের নিতাই রায়ের স্ত্রী হেমলতা রায় (৫০), একই উপজেলার দেবনগর গ্রামের সোহাগ হোসেন (৫৬), তার ভাই শাকিল আহম্মেদ (৫৪),আশাশুনি উপজেলার মজগুরখালি গ্রামের সুনীল চক্রবর্তীর স্ত্রী মিতা রানী চক্রবর্তী (৪৭), ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়পুর গ্রামের সুমিত হালদারের স্ত্রী স্বরস্বতী হালদার (৭০), তার জামাতা একই গ্রামের উপন্দ্রেনাথ মালাকারের ছেলে নিখিল মালাকারসহ (৫৬) কমপক্ষে ২০ জন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন নিখিল চন্দ্র মালাকার জানান, কয়েকদিন আগে তিনি তার শ্বাশুড়িকে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে তারা দেশে ফেরার জন্য দুপুর ১২টার দিকে খুলনা জিরো পয়েন্ট থেকে বাসে ( খুলনা মেট্রা-জ-১১-০০৬৩) ওঠেন । বাসটি দুপুর সোয়া একটার দিকে কাপাষডাঙা লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব পাশে এসে তাদের বহনকারি বাসের সামনে ধাক্কা মারে। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে তিনিসহ কমপক্ষে ১৮ জন যাত্রী, ড্যাম্পারের চালক ও এক পথচারী গুরুতর আহত হন। ডাম্পারটিও ১০০ গজ উত্তরে যেয়ে ডান পাশের একটি ডোবায় পড়ে যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনায় পড়া ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে বাসের মধ্যে আটকে পড়া দুই যাত্রীকে ক্রেন এনে উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ডিবিএন আক্তার মারুফ জানান, কৃষ্ণা ম-লসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার