শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ প্রেস কাউন্সিল’র উদ্যোগে

সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সেমিনার ও মতবিনিময় সভা

সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের
সহযোগিতায় জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন প্রথম জীবনে একজন সাংবাদিক।

তিনি আরো বলেন, আইন মেনেই বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। মফস্বলের সাংবাদিকরা বাধ্য হয়ে অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ছে।

শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরায় প্রেস কাউন্সিল এর আওতাভুক্ত। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন তৈরী হওয়ার সময় ইলেকট্রনিক মিডিয়া এর অন্তর্ভুক্ত ছিল না। ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস কাউন্সিলের আওতাভুক্ত নয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সাংবাদিকরা হল সমাজের ক্রিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল তিরস্কার করা ছাড়া তাদের কোন বিচারিক ক্ষমতা নেই। তাই বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ক্ষমতা বাড়ানো দরকার।

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করে ও ডাটাবেজ তৈরি করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।

সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক এম বেলাল হোসাইন, সাংবাদিক মশিউর রহমান ফারুক প্রমুখ। এসময় জেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেমিনার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…