শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১২ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ৮ দিন বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এর প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজ বাজারে। প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ১০-১২ টাকা বেড়েছে। গত ৫ মে থেকে বাণিজ্য মন্ত্রনালয় আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

ভোমরা স্থল বন্দরের শুল্ক স্টেশন কার্যালয়ের সহকারী কমিশনার আমির মামুন জানান, বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইপি (ইনপোর্ট পারমিট) না দেওয়ায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। প্রতিদিন কমপক্ষে ৬০-৭০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে আমদানি হতো। দেশীয় পেঁয়াজ বাজারে আসায় এটি বন্ধ করা হয়েছে। গত ৫ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ পাইকারি দরে বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। ৫-৭ দিন আগে এই পেঁয়াজের মূল্য ছিল ২৪-২৫ টাকা। খুচরা বাজারে আরও দুই টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিকেজি পেঁয়াজের মূল্য কমপক্ষে ১০-১২ টাকা বেড়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত দেশি পেঁয়াজের সরবরাহ রয়েছে। বাছাইকৃত ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩২ টাকা দরে। খুচরা বাজারে গিয়ে আরও কয়েক টাকা দাম বেড়েছে। এছাড়া বর্তমানে এলসি পেঁয়াজ বাজারে নেই। সামান্য কিছু থাকতে পারে। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ থাকায় আশা করি বাজারে কোনো প্রভাব পড়বে না।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো