শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরার কার্যালয়ে সংগঠনের সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. মোসলেম, সাধারণ সম্পাদক সুধাংশ শেখর, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গাজী শাহাজাহান সিরাজ, কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির, পৌর বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির, সাধারণ সম্পাদক আশরাফ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কলারোয়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি সহিদুল ইসলাম, জেএসডি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, ছাত্রলীগ-বিসিএল সাতক্ষীরার সভাপতি মোখলেছুর রহমান, যুবজোট নেতা নিজামউদ্দিন সরদার, শিবপুর ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মোস্তাকিম, বৈকারী ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নারী নেত্রী লাভলী পারভীন, জাসদ নেতা আব্দুল্লাহ সরদার সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল।

বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতীক পুরুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। তাঁর অর্জন কখনও সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলা যাবে না। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই সহনশীল। তাঁর সহনশীল আচারণ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা