শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিলেন ভিবিডি সাতক্ষীরা

৫ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, (ভিবিডি) সাতক্ষীরা জেলা শাখার একবছর পূর্তি উপলক্ষ্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার ১১টায় জেলা প্রশাসকের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সভাপতি শুব্রত হালদার, সহ-সভাপতি মো. হোসেন আলী, ফাহিম, শেখ হাবিব, আজমিরা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, দেশের-বৃহৎতম স্বেচ্ছাসেবি সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, (ভিবিডি) জেলা শাখা ২০১৯ সালে ৫ ডিসেম্বর জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর উপস্থিতিতে দিনব্যাপী সমাজ সেবা মূলক কার্যক্রমের মধ্যদিয়ে ভিবিডি সাতক্ষীরা জেলার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করে।

বিগত একবছরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর সু-নির্দেশনায় ভিবিডি সাতক্ষীরা সমাজ উন্নয়নে নানা ধরনের ভ‚মিকা রেখেই চলেছে।
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, এরই মধ্যে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ উপক‚লীয় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশে বেড়ে যায়। হাজার হাজার মানুষ তাদের থাকার শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় জীবন-যাপন করছিল। কোনো প্রকার স্বাস্থ্যবিধি, খাদ্য, সুপেয় পানি ও আশ্রয় ছাড়াই মানুষ মানবেতর জীবন-যাপন করছিল।

এসময় ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি ও খাদ্য সামগ্রী প্রদান এবং ক্ষতিগ্রস্থ বেড়িবাধ সংস্কারে স্ব-শরীরে ভলেন্টিয়ার’রা অংশগ্রহণ করে।

এসময় সকল তরুন সমাজকে দেশের জন্য এগিয়ে এসে নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে দেশকে নতুন ভাবে গড়ে তোলার আহŸান জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন