মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুটেজ এফটিপিতে

সাতক্ষীরায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবক ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সিআইডির কাছে গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুল সুন্দরবন এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১ টায় শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের সুন্দরবনের কাছের একটি এলাকায় সিআইডি’র দুইটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তরিকুলের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে। তার বাবা শিহাবুর রহমান বর্তমানে ভারতে থাকে। আজ বৃহস্পতিবার দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার আনিচুর রহমান জানান, গেলো সোমবার দ্পুুর ২টার দিকে এই তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে তার মা মামলায় অভিযোগ করেন। সোমবার রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর সিআইডি শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সর্বোচ্চ গোপনীয়তায় অভিযান চালাতে থাকে। গ্রেপ্তার হওয়ার পর তরিকুল সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করে। # ০৮.১০.২০২০

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের