সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের এসপির প্রচেষ্টায় দুই ঘন্টায় টাকা ফেরত পেলো প্রকৃত মালিক

রকেটের মাধ্যমে এক চাকুরিজীবীর বেতনের টাকা খোয়া যাওয়ার পর, তা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে টাকার প্রকৃত মালিক নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি ব্যাটারি কোম্পানির টেকনেশিয়ান নাজমুল হকের কাছে এ টাকা তুলে দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নাসির উদ্দিন, এএসআই কামালসহ পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, চাকুরিজীবী নাজমুলের বেতনের টাকা তার কোম্পানি থেকে প্রতিমাসে রকেটের মাধ্যমে দেয়া হয়। কিন্তু, সেপ্টেম্বর মাসের বেতনের ২২হাজার টাকা কোম্পানি থেকে ছাড়া হলেও প্রতারকচক্র সেই টাকা অপকৌশলে তাদের রকেট অ্যাকাউন্টে হাতিয়ে নেয়। নাজমুল বিষয়টি নারায়নগঞ্জ পুলিশকে জানায়।

পুলিশ প্রযুক্তি ব্যবহার করে দেখতে পায় এই টাকা প্রথমে ময়মনসিংহে, পরবর্তীতে গাজীপুরে এবং প্রতারকচক্রের হাত ঘুরে সবশেষে নড়াইলের লোহাগড়ায় পাঠানো হয়েছে।
এরপর নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম-বার) নির্দেশে মাঠে নামে ডিবি পুলিশ। মাত্র দুই ঘণ্টার অভিযানে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কলেজপাড়া এলাকা থেকে করিম খলিফা (২৫) নামে একজনকে আটক করে পুলিশ এবং তার কাছ থেকে সেই ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। করিমের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা এলাকায়। করিম পেশায় নির্মাণ শ্রমিক।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, করিম সরাসরি প্রতারকচক্রের সঙ্গে জড়িত নয়। তার দুলাভাই প্রতারকচক্রের অন্যতম সদস্য। করিমের দুলাভাই অপকৌশলে তার (করিম) রকেট অ্যাকাউন্টে ২২ হাজার টাকা পাঠিয়ে দেয়। এই প্রতারকচক্রকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টাকা পেয়ে নাজমুল হক বলেন, নড়াইলের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিকতায় আমি খোয়া যাওয়া ২২ হাজার টাকা ফেরত পেয়েছি। কষ্টার্জিত এই টাকায় আমার সংসার চলে। টাকা ফেরত পেয়ে যেন ‘সোনার হরিণ’ হাতে পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী