মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গৃহবধুকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধু (২১)কে জোর করে মুখ বেঁধে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতন করবার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওই নারী বন্ধিদশা থেতে মুক্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে।

অভিযোগে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের এক ব্যাক্তি তার স্ত্রীকে নিয়ে মহাজন বাজার থেকে বিকাল ৫টার দিকে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলকাড়া গ্রামের লুৎফর রহমানের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তেলকাড়া গ্রামের আলম চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী, মৃত দুলাল খানের ছেলে তরুন খান, শাবু খানের ছেলে শামিম খান, মাটিয়াডাঙ্গা গ্রামের টুটুলের ছেলে মিল্টন জোরপূর্বক মুখ বেঁধে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে অপরিচিত একটি বাড়িতে নিয়ে ওই গৃহবধুকে আটকিয়ে রাখে। এসময় তারা গৃহবধুকে শারীরিক নির্যাতনসহ মারপিট করে। এঘটনায় গৃহবধুর স্বামী লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে বাড়ি ফিরিয়ে দেবার আশ^াস দিয়ে গত ৪ অক্টোবর বিকাল ৪টার দিকে লক্ষীপাশা- মহাজন সড়কে আরো ৪জন সাংবাদিক ও পুলিশ পরিচয়দানকারী ব্যাক্তি ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে ক্যামেরার সামনে বলতে বাধ্য করে যে, আমি এবং আমার স্বামী মাদকের ব্যবসাসহ দেহ ব্যবসা করি। এমনকি বলতে বাধ্য করে যে, আমার স্বামী থানায় যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা।

ওই গৃহবধু আরো জানান, এরপর সন্ত্রাসীরা পুনরায় আমাকে অন্য একটি অপরিচিত বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে তারা আমাকে কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় তারা জোরপূর্বক আমার শ্লীলতাহানী সহ মারপিট করে জখম করে। পরে সন্ত্রাসীরা অজ্ঞাত স্থানে নিয়ে আমাকে চিকিৎসা দিয়ে মঙ্গলবার(৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে মহাজন বাজার পাশর্^বতী ফাঁকা রাস্তায় ছেড়ে দেয়। তারা আমাকে শাসায় যে, পুলিশকে জানালে তোকে মেরে ফেলবো। এর পর থেকেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে নির্যাতন করবার বিচার চাই।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ নিয়ে আসতে বলেছি। তদন্ত করে ব্যবস্থা নেবো।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির