শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) রাতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার আয়োজনে শহরের
কামালনগরস্থ তুফান কনভেশন সেন্টার রিসোর্টের লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির উপস্থিতিতে, প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে ৩৬ কোটি বই তুলে দেওয়া হয়। যা বিশ্বের কোন দেশে হয়না। শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষা থেকে শিশু যেন ঝড়ে না পড়ে সেজন্য মায়েদের মোবাইলে শিক্ষা উপবৃত্তি দিচ্ছে সরকার। সরকারের পাশা পাশি বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে। এমনই প্রতিষ্ঠান স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এ উদ্যোগকে ধন্যবাদ জানায় এবং তাদের সফলতা কামনা করছি।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সনোতাষ কুমার নাথ, স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ-সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা