সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক ও মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ সেতু মন্ত্রীর

আসন্ন ঈদ ও বর্ষাকালকে সামনে রেখে দ্রুত সড়ক-মহাসড়কের নির্মাণকাজ এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী সোমবার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, দেশব্যাপী লকডাউন চলাকালে সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞার কারণে সড়ক-মহাসড়ক খালি রয়েছে। এখনই সড়ক-মহাসড়ক মেরামত ও সংস্কারের উপযুক্ত সময়।

সড়ক নির্মাণে গুণগতমান নিশ্চিতের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, রংপুর সড়ক জোনের অধীনে যে সকল সড়কের মেরামত ও সংস্কারকাজ চলমান তা ঈদের এক সপ্তাহ আগেই শেষ করে সড়ককে যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে।

বিআরটিসি’র বহরে সম্প্রতি দেড় হাজারের বেশি বাস-ট্রাক যুক্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিআরটিসি’কে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।

বিআরটিএ’র লাইসেন্স কার্ড সরবরাহ দ্রুত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিআরটিএ’র সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেক, রংপুর সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাগণ সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।

তথ্যবিবরণী- পিআইডি।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের