বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে বড় অংকের জরিমানার মুখে পড়তে হবে— এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া হজের চেষ্টা করা কিংবা ভিজিট ভিসাধারীদের অবৈধভাবে হজে অংশ নিতে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। মূল হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তি এবং তাদের সহায়তাকারী— উভয়ই শাস্তির আওতায় পড়বেন।

নতুন নিয়মে বলা হয়েছে, বৈধ পারমিট ছাড়া হজের চেষ্টা করলে একজন ব্যক্তিকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সেই সব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নিষিদ্ধ সময়ে মক্কায় প্রবেশ বা অবস্থান করবেন।

সবচেয়ে বড় জরিমানা গুনতে হবে তাদের, যারা অবৈধভাবে হজ পালনে প্ররোচনা দেন বা সহায়তা করেন। ভিজিট ভিসার আবেদন করা, পরিবহন ব্যবস্থা করা, কিংবা হোটেল বা ব্যক্তিগত বাসস্থানে থাকার ব্যবস্থা করে দিলে জরিমানার পরিমাণ ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। অপরাধের সংখ্যা ও গুরুত্ব অনুযায়ী এই অংক আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

জরিমানার পাশাপাশি, অবৈধভাবে মক্কায় প্রবেশকারী বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া তাদের ওপর পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অবৈধ হজযাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন আদালতের নির্দেশে বাজেয়াপ্তও হতে পারে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হজের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তাই নির্ধারিত নিয়ম মেনে এবং বৈধ অনুমতি নিয়েই হজ পালনের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন