বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগরদাড়ী ইউপি চেয়ারম্যানের ভগ্নিপতির বসতঘর থেকে ১৭ বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের প্রধান সেনাপতি ভগ্নিপতির বাড়ি থেকে ভিজিডি সরকারি ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া আগরদাড়ী ইউপি চেয়ারম্যানের আত্মীয় ভগ্নিপতি আগরদাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সেলিম উদ্দীনের বসতঘর থেকে ১৭ বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার করেছেন বলে এলাকাবাসিরা জানান। ওই ঘটনায় সরকারী চাল ক্রয় ও বাড়ির রাখার অপরাধে সেলিম উদ্দীনকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন বলে এলাকাবাসিরা জানান। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগরদাড়ী ইউনিয়ন পরিষদের পিছনে বারোয়ারীতলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুস সেলিম উদ্দীনের বাড়ির বসত ঘর থেকে ১৭ বস্তা ভিজিডি সরকারি চাল উদ্ধার করা হয়। তবে সেলিম উদ্দীন বলেছে ভিজিডি কার্ডধারী ব্যক্তিদের কাছ থেকে এই চাল কিনেছেন। ভিজিডি সরকারি চাল ক্রয় করা ও বাড়ির রাখার অপরাধে সেলিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে জব্দকৃত চাল ইউপি সচিবের জিম্মাই রাখা হয়েছে। তবে এই চালটি প্রকৃত কারা বিক্রি করেছেন একটি তদন্তটিম গঠন করা হবে তাহলে প্রকৃত উদঘটন বেরি আসবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সেলিম উদ্দীন বলেন, এই চাল আবাদের হাটের গরুর খাটালের পাশ থেকে কার্ডধারীদের কাছ থেকে আমি ক্রয় করেছি। আমি জানতাম না যে এই চাল ক্রয় করা অন্যায়। যদি জানতাম তাহলে আমি চাল ক্রয় করতাম না।
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, গোডাউন থেকে চাল এনে কার্ডধারীদের তালিকায় টিপসহি নিয়ে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম করা হয়নি। চাল বিতরণের পর সেই চাল সেলিম উদ্দীনের বাড়িতে কিভাবে আসলো তা আমি বলতে পারবো না। এদিকে ভিজিডি সরকারি চাল উদ্ধারের ঘটনায় দ্রুত তদন্তটিম গঠন করে প্রকৃত চাল বিক্রিদাতাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও আগরদাড়ী ইউনিয়নবাসী। এদিকে তদন্তটিপ গঠনের মাধ্যমে প্রকৃত উদঘটন বের করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি মানববন্ধন কর্মসূচি দেবেন বলে জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দরা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!