বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক একে হিরুর স্মরণে শোকসভা

ফারুক রহমান, সাতক্ষীরা: খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক এ কে হিরুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের চিত্রের সম্পাদক আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, রৃহুল কুদ্দুস, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, শরীফুল্লাহ কায়সার সুমন।

সাংবাদিক আহসান রাজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গোলাম সরোয়ার, আমিরুজ্জামান বাবু, ইঞ্জিনিয়ার শেখ আহসান হাবিব টিপু, বিকিরণ এর সাধারণ সম্পাদক শেখ তানভির হাসান তমাল, সাংবাদিক রবিউল ইসলাম, মহিদার রহমান, শামীম পারভেজ, মোশারফ হোসেন, আব্দুস সামাদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, একে হিরু বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের জন্য অস্ত্র হাতে তুলেছিলেন। একে হিরু চ্যানেল আই, গণকণ্ঠ, আমার গ্রামসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। এ কে হিরু সাংবাদিকদের বিপদে পাশে থাকতেন। সাতক্ষীরা মানুষের যেকোন বিপদে পড়লে তিনি ছুটে আসতেন। সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার শাহাজাদপুর গ্রাম থেকে উঠে এসে সারাদেশের সাংবাদিকতায় নেতৃত্ব দিয়েছেন। তিনি খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারতেন। সাংবাদিকদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। এ কে হিরু পরোপকারী, সদালাপী, সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন, তার মধ্যে নেতৃত্বের গুণাবলী ছিল। আদর্শ যুব সমাজ গড়ে তুলতে তালায় বিকিরণ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন।

বিকিরণের মাধ্যমে ওই এলাকায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। সভায় শেখ আব্দুল খালেক হিরুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে বক্তরা তার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী