বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অধ্যক্ষের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির উপদেষ্টা এড.শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শেখ আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক হোসেন, রবিউল আলম মল্লিক, ডা. হাবিবুর রহমান, শেখ শাহাজাহান আলী শাহিন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মোস্তাফিজুর রহমান মোস্ত, শিক্ষক আব্দুল ওহাব মামুন, আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম, শেখ আলকামুন বাবলু, আরিফ মাহমুদ, মোতুর্জা হাসানসহ আরো অনেকে।

এছাড়া ডেকোরেশন কাজের দায়িত্বপ্রাপ্ত মীর তাজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

সকলে মিলে মাঠে অনুষ্ঠান স্থল, আপ্যায়ন, শৃঙ্খলা, বাথরুম, খাদ্য বিতরণের স্থান, বিতরণের জন্য প্রয়োজনীয় সামগ্রী রাখার স্থান নির্বাচনসহ সার্বিক বিষয়ে খোলামেলা আলোচনা হয় এবং স্থান গুলো সরেজমিনে ঘুরে দেখেন।

আগামি ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সূবর্ণ জয়ন্তী সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতার করার আহ্বান জানিয়ে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানে বলেন, আপনারা ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। সেজন্য সকলকে আন্তরিক ভাবে স্ব-স্ব দায়িত্ব পালন করার তাগিদ দেন।

সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আসাদুজ্জামান আসাদ ভার্চুয়ালি মিটিং-এ অংশগ্রহন করেন ও পরামর্শ প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!