শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের ১৪৫ ধারা অবমাননা করে জমি দখল, স্বামীহীন অসহায় পরিবার

ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা থেকে : আদালতের ১৪৫ ধারা অমান্য করে জোরপূর্বক নেট পাটা দিয়ে দখল করেছে প্রতিপক্ষ কয়েকজন সন্ত্রাসী। এছাড়া বিভিন্নরকম হুমকি ও নানাভাবে হয়রানিতে অসহায় অবস্থায় দিনযাপন করছে এক মহিলা ও তার সন্তান।

অসহায় মহিলার স্বামী মৃত্যুর পর ও ওয়ারাশ ফাঁকি দিয়ে একক ভাবে জমি আত্মসাৎ এর লক্ষ্যে গোপনে নামজারি করে নেয় ওই সুযোগ সন্ধানী প্রতিপক্ষ। এই ঘটনা জানতে পেরে অসহায় স্ত্রী ও ছেলে দেবহাটা এসিল্যান্ড অফিসে ১৫০ ধারায় কেস রুজু করে এবং আজ সাতক্ষীরা কোটে জমি সংক্রান্ত কাজে আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষ সুযোগ সন্ধানী ২৩ ই আগস্ট বেলা আনুমাণিক ১১ সময় কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে টাউন শ্রীপুর বাজারের কাছে বিজিপি ক্যামপের উওর সংলগ্ন মাছের চাষকৃত পুকুরে ৪ শতক জমি নেট দিয়ে জোর করে ঘিরে দিয়েছে।

এখন অসহায় মহিলাটি বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে সহযোগীতার আশায়। কিন্তু প্রতিপক্ষ ঐ গ্রুপটি ক্ষমতাবান ও প্রভাবশালী হওয়ায় মহিলাটি আশানুরুপ সহযোগীতা পাচ্ছেননা বলে জানিয়েছেন। দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর গ্রামের মৃত রবিউল ইসলাম (রবু) এর স্ত্রী সেলিনা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে আমি সাতক্ষীরা কোটে আসি। এই সুযোগে প্রতিপক্ষরা আমার জমিতে, কোটের নির্দেশ ১৪৫ ধারা অমান্য করে ঘেরা ব্যাড়া দিয়েছে। আমি ও আমার দেবর মোঃ সফিকুল ইসলাম সাতক্ষীরা কোটে হাজিরা দিতে যাবার পর বাড়িতে এসে দেখি জমিতে কে বা কারা নেট দিয়ে ঘিরে দিয়েছে। আমি পাশের লোক জনের কাছে শুনলে তারা বলে আমার সতীনের ছেলে ফারুক হোসেনের ভাড়া করা তার সৎভাই অথাৎ রবিউল ইসলামের ছেড়ে দেওয়া স্ত্রী রোকেয়া বেগমের দ্বিতীয় পক্ষের ছেলে রফিকুল ইসলাম রফিক ও রেজাউল ইসলাম সহ আরো কয়েকজন নেট পাটা দিয়ে জমি দখল করে।

সেলিনা বেগম কর্তৃক ১৪৫ ধারা জারির পর দেবহাটা থানার পুলিশ উভয় পক্ষকে নোটিশ করে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার নির্দেশ জারি করে এবং বলে কেউ কোন ঝামেলা করবেন না, কোর্টের মামলার রায় পেলে তার পরে জমিতে যাবেন। এখন ঐ ভাবে চুপ চাপ থাকবেন। প্রতিপক্ষরা দেবহাটা থানারকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমানে অসহায় মহিলা সেলিনা বেগম তাদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি পেতে পুলিশ ও বিচারিক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়