বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপ, এজ, উন্নয়ন, বারসিক, ঠাকুরাবাদ প্রগতি যুব সংঘ, শ্রীধরপুর আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও আইডিয়ালের সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর।

উপজেলা সমাজ সেবা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আইডিয়াল এর সুপার ভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, ফ্রেন্ডশীপের আঞ্চিলক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভায় জানান হয়, আশাশুনিতে ১৫৯২৩ জনকে বয়স্ক ভাতা, ৭২৮১ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, ৯৯২৭ জনকে প্রতিবন্ধী ভাতা, ৫৩ জনকে অনগ্রসর জনগোষ্ঠির জন্য বিশেষ ভাতা প্রদান করা হচ্ছে। ২০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জাতি গোষ্ঠির সন্তানদেন উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
এছাড়া ২০২৩ সালে উপজেলা রোগী কল্যাণ সমিতি ২৯২ জন রোগিকে ৩৮৬৫০৩ টাকা নগদ অর্থ সহায়তা, ১০৯ জন এতিমকে ২৬১৬০০০ টাকা, ১১ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১১৩টি উন্নয়ন কার্যক্রমের জন্য ১৭৬০০০ টাকা ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ৫০ জন অসহায় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিকে ২৫০০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
অপরদিকে ২২৫ জন কঠিন রোগাক্রান্ত ব্যক্তিকে ১১ কোটি ২৫ লক্ষ টাকা সহায়তা এবং ১ কোটি ৭০ লক্ষ ৬২ হাজার ২৩৫ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা