মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী, শিমুল হোসেন, রামপদ সানা ও হাসমত এবং ভুক্তভোগি আল আলিম হোসেন।

বক্তারা বলেন, খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদশুন্য হয়। নিয়ম তান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যানের উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব চলে আসে। প্যানেল চেয়ারম্যান নিয়োগের সময় তিনি বিভিন্ন রকম ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভিত্তিহীন ভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেন সাইফুল ইসলাম বাচ্চু। অন্যান্য ইউপি সদস্যদের আপত্তি থাকা ও ইউপি উপ-নির্বাচনের তারিখ ২৭ জুলাই ২০২৪ নিদিষ্ট হওয়ায় আমরা ইউপি সদস্যবৃন্দ বিকল্প পথ অবলম্বন করি নাই।

পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে নির্বাচন স্থাগিত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের বেশীর ভাগ আওয়ামী নেতার সাথে আওয়ামীলীগের নির্বচিত ইউপি চেয়ারম্যান ও দলে থাকা ইউপি সদস্যবৃন্দ কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় আবার কেউ পলাতক থাকার কারনে সাধারণ জনগনের সেবা পেতে অসুবিধা হয়। বর্তমান সরকার সেটির সমাধান করে জনগনের সেবার কথা চিন্তা করে তাদের দায়িত্ব থেকে অপসারন না করে জনগনের মান উন্নয়ন তাগিদ প্রদান করেন।

বক্তারা আরো বলেন, আমাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু দায়িত্ব পাওয়ার পরে পরিষদ আলোর মুখ দেখতে পারেনি। জনগণ সেবা পাওয়ার বদলে পরিষদে যেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে না পেয়ে সাধারণ জনগণকে বারে বারে ফিরে আসতে হয়। তিনি স্থায়ীভাবে সাতক্ষীরাতে অবস্থান করে। গ্রামে থাকা তার চাচা নজরুল ইসলামের উপর এত বড় পরিষদের দায়িত্ব দিয়ে রেখেছেন। তার কাছে সাধারণ জনগণ গেলে টাকার বিনিময়ে তার কাছে থাকা নকল সীল ও স্বাক্ষর প্রদান করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর অদ্যাবধি পরিষদের কি ধরনের সেবা মূলক কাজ এসেছে আমরা ইউপি সদস্যরা কেউ জানতে পারিনি। এমন কি আমাদের পরিষদ থেকে আমরা কোনো রকম সম্মানী পাইনি। সরকারী সাহায্য টি সি বি, গর্ভবর্তী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার সকল পণ্য সে একাই নাম মাত্র বন্টন করে নিজেই সব কিছু আত্মসাৎ করে সাধারণ জনগনকে তার হাতের জিম্মি করে রেখেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ১১ মেম্বারকে সাথে নিয়ে কাজ করেননা। তিনি আয়-ব্যয়ের হিসেব দেননা, আমরা তার কাজে সন্তুষ্ট না, আমরা তার অপসারনের দাবীতে আবেদন করেছি। আমরা পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ এর থেকে পরিত্রান পেতে তাকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষন করছি। দুর্নীতিবাজ, ভিত্তিহীন, ক্ষমতা লোভী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বাচ্চুকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি জানান বক্তারা।

গদাইপুরের বাসিন্দা আলামিন হোসেন বলেন, পরিচয় পত্র আনতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে তার চাচার কাছে পাঠায়। চাচার কাছে গেলে আইডি কার্ড চায় এবং নানা অজুহাত তুলে টাকা দাবী করেন বলেন তিনি দাবী করে তিনি তার অপসারনের আবেদন করেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন সকল অভিযোগ ভিত্তিহীন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস