শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলার বাস্তবায়নে সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, শিক্ষক মুস্তাহিদুর রহমান, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম অফিসার সীমা বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম কর্মকৌশল ও প্রত্যাশিত ফলাফল সহ আশ্বাস প্রকল্পের পরিচিতি ও “প্রেরণার আলোক শিখা” নামক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও মানব পাচার প্রতিরোধে কমিটির সক্রিয় কার্যক্রম, কমিটির পরিচিতি গঠন এবং মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ ও সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণ সহ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার