বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন।

সোমবার (৩০ অক্টোবর) আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও জাতীয় ভাবে উদ্বোধন শেষে আশাশুনি মসজিদের ফলক উন্মোচন করা হয়। বহু নারী পুরুষের উপস্থিতিতে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশবজিৎ কুমার অধিকারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এছাড়া সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন জামে মসজিদের ইমাম, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আশাশুনি মডেল মসজিদ নির্মানে ব্যয় বরাদ্দ হয়েছে ১৩ কোটি টাকা। কিন্তু স্থানীয় প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের দাওয়াত না করায় ক্ষোভ দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন