শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইইউর সদস্য হওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার বিষয়ে নিজের প্রত্যয় পূণরায় ব্যক্ত করেছেন। বলেছেন, ইইউভুক্ত হওয়া তুরস্কের একটি কৌশলগত লক্ষ্য।

আংকারায় বৃহস্পতিবার এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্যারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া আমাদের কৌশলগত লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুরস্ককে দেওয়া আমাদের সাধারণ স্বার্থ।

প্রসঙ্গত, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য ১৯৮৭ সালে আবেদন করেছে। দাবিদার রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ১৯৯৯ সালে। সদস্যপদ নিয়ে দরকষাকষি শুরু হয়েছে ২০০৫ সাল থেকে। সাইপ্রাস সমস্যা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্রের বিরোধীতার কারণে এই আলোচনা ২০০৭ সাল থেকে স্থগিত হয়ে আছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক প্রসঙ্গও উঠে এসেছে। এরদোগান বলেছেন, গাজায় গণহত্যা আঞ্চলিক স্থিতির পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তাও হুমকির মুখে ফেলেছে। গাজা গণহত্যায় এ পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান হবে দ্বি-রাষ্ট্রিক পদ্ধতিতে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ