শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে ভোট হয় যেভাবে

ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়) ভোটগ্রহণ শুরু হবে এবং তা একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, তবে এরপরও ভোটার উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বর্ধিত হতে পারে।

এছাড়া ভোটগ্রহণের পর যেহেতু ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শিগগিরই সামনে আসতে পারে।

যদি কোনো প্রার্থী শূন্য ভোটসহ প্রদত্ত সমস্ত ব্যালট থেকে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে না জিততে পারেন, তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ফের রান-অফ রাউন্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে তিনজন কট্টরপন্থি এবং একজন তুলনামূলক মধ্যপন্থি। মধ্যপন্থি ওই প্রার্থীকে সংস্কারবাদী দল সমর্থন করছে।গত চার বছরে ইরানে ভোটার উপস্থিতি কমেছে, কারণ বেশিরভাগ তরুণ জনগোষ্ঠী রাজনৈতিক ও সামাজিক বিধিনিষেধের মধ্যে পড়েছে।

শুক্রবারের নির্বাচনে ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো ইরানি ভোট দিতে পারবেন। সারাদেশে ৫৮ হাজার ৬৪০টি ভোটকেন্দ্র রয়েছে, যা মসজিদ, স্কুল ও অন্যান্য সরকারি ভবনে স্থাপন করা হয়েছে।

একজন ভোটারকে প্রথমে তার জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে এবং একটি ফর্ম পূরণ করতে হবে।

তারপরে তারা একটি তর্জনী কালিতে ডুবিয়ে ফর্মটিতে একটি মুদ্রণ তৈরি করে, যখন কর্মকর্তারা তাদের আইডিতে স্ট্যাম্প দেয় যাতে একজন ভোটার দুবার ভোট দিতে না পারে। গোপন ব্যালটে, একজন ভোটার যে প্রার্থীকে ভোট দিচ্ছেন তার নাম এবং সংখ্যাসূচক কোড লিখে ব্যালট বাক্সে ফেলে দেন।

শুক্রবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভেতরে ও বাইরে মোট ৬১ লাখ ৫২ হাজার ৩২১ জন ভোটার ভোট দিতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদির মতে, ইরানজুড়ে প্রায় ৬০ হাজার ভোটকেন্দ্র এবং ৯০ হাজার ‘ভোটিং পয়েন্ট’ স্থাপন করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে দেশটির পার্লামেন্টের গবেষণা কেন্দ্রের সর্বশেষ জরিপে এ তথ্য জানানো হয়েছে

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে ভাহিদি বলেন, সৌদি আরবে হজে থাকা ইরানিদের ভোট গ্রহণে আমাদের সমস্যা রয়েছে। কানাডাও সেখানে ভোট আয়োজন মেনে নেয়নি।

তিনি বলেন, প্রবাসীদের থাকার জন্য দেশের বাইরেও তিন শতাধিক ভোটকেন্দ্র রয়েছে।

আলজাজিরা

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার