বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপনির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

জাতীয় সংসদের শূন্য হওয়া তিন আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

শনিবার (১২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের তিনটি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান-কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।

এদিকে তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে কুমিল্লা-৫ আসনের জন্য। ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৪ জন। সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৫টি। সব মিলিয়ে তিন আসনের উপনির্বাচনের জন্য নৌকা প্রতীক পেতে আগ্রহীর সংখ্যা ৯৪।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

তিন সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ৪ এপ্রিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তারা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

শূন্য হওয়া তিন সংসদীয় আসনের উপনির্বাচন হবে আগামী ১৪ জুলাই। এসব আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ হয়েছে বৃহস্পতিবার।

একই রকম সংবাদ সমূহ

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক