বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাভাইরাস: লাতিন আমেরিকায় মৃত্যু ছাড়াল ২ লাখ

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে কেবল লাতিন আমেরিকার দেশগুলোতেই ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ব্রাজিলই ৯৩ হাজার পাঁচশ’র বেশি মৃত্যু দেখেছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

মেক্সিকোতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৪৭২ জনের; পেরুতে এ সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। চিলিতেও সাড়ে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ ওই অঞ্চলের মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দুটি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।

ব্রাজিলে কয়েকদিন আগেও ভাইরাস ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। দেশটিতে শনিবার পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যাও ২৭ লাখ ছাড়িয়ে গেছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।

শনিবার দক্ষিণ আফ্রিকাতেও সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে রোগী অনুপাতে মৃত্যু অবশ্য অনেক কম। এখন পর্যন্ত আফ্রিকার এ দেশটিতে কোভিড-১৯ এ মাত্র ৮ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার ৩০০।
সুত্র বিডিনিউজ টুয়েন্টিফোর

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ