শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ঈদের পর ‘অন্যরকম’ ঢাকা

করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাজধানীবাসী অনেকেই এবার গ্রামমুখী হননি, ফলে ‘ঈদ মানে ফাঁকা ঢাকা’- এটা এবার বলা যাবে না।

ঈদের পরদিন রোববার সকাল থেকেই ঢাকার রাস্তায় বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা চলতে দেখা গেছে। কোরবানির দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে অনেকে পশুও জবাই করেছেন।

রামুপরা, বাড্ডা, বেইলি রোড, হেয়ার রোড, সার্কিট হাউজ রোড, ইস্কাটন গার্ডেন সড়ক, মগবাজার, কাকলাইল, বিজয়নগর, শাহবাগ, নয়া পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে দেখা গেছে, এবারের ঈদের পরের দিনের চিত্র কিছুটা ভিন্ন।

অন্যসময় কোরবানির ঈদের পরদিন ঢাকার অনেক এলাকাতেই বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। তবে রোববার বেইলি রোডের কয়েকটি কনফেকশনারি খোলা দেখা গেল। মালিবাগ, শান্তিনগর বাজারের দুই পাশের দোকানগুলোও ছিল খোলা।
প্রতিবছর ঈদে রাজধানী থেকে গ্রামমুখী মানুষের ঢল নামে। অনেকে গ্রামের বাড়িতেই কোরবানি দেন। ছুটির কয়েকটা দিন প্রিয়জনদের সাথে কাটাতে ঢাকা ছাড়েন অর্ধ কোটি মানুষ। ফলে ছুটির সময়টায় ঢাকা হয়ে পড়ে নিশ্চুপ, নির্জন। যানবাহন চলাচলও একেবারে কমে যায়।

এবারও ঈদের আগে শেষ বেলায় কিছু মানুষ গ্রামের পথ ধরেছে, তবে সংখ্যায় তা অন্যবাদের তুলনায় কম।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত কয়েক মাস আত্মীয়-বন্ধুর বাড়ি যাওয়া ছিল একপ্রকার বন্ধ। গত রোজার ঈদের সময় লকডাউনের মধ্যে ঘরবন্দিই থেকেছে ঢাকাবাসী। তবে এবার কোরবানির ঈদের ছুটিতে কেউ কেউ বেড়ানোর জন্যও বের হচ্ছেন।
ব্যাংক কর্মকর্তা আহসান হাবিব থাকেন সিদ্দেশ্বরীতে। রোববার সকালে স্ত্রী-ছেলে-মেয়েকে নিয়ে মিরপুরে আত্মীয়বাড়ি যাচ্ছিলেন তিনি।

তিনি বললেন, “ঈদের ছুটিতে বাড়ি যাইনি করোনা মহামারীর আতঙ্কে। তবে মিরপুরে যাচ্ছি খালার বাসায়। বাচ্চাদের নিয়ে একটু ঘোরাও হল, আবার মুরুব্বিদের সালাম করাও হল।”

এবার পরিস্থিতি যে অন্য ঈদের মত না, কাকরাইল মোড়ের চা বিক্রেতা আইনউদ্দিনেরও তা মনে হচ্ছে।
“১২ বৎসর ঢাকায় আছি। সব সময় দেখছি ঈদের পরের দিন, তার পরের দিন ঢাকা এককারে ফাঁকা থাকে। মনে হইত কার্ফু দিছে। আর এখন দেখেন কত্ত গাড়ি রাস্তায় নামছে।”

সোয়া ১১টা দিকে রমনা পার্কের কাছে গিয়ে দেখা গেল সেনা সদস্যদের একটি দল করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে কাজ করছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন কি না- তা দেখছেন।

একজন রিকশা চালক মাস্ক না পরায় তাকে থামিয়ে সেনা সদস্যরা বোঝালেন যে এটা ঠিক না। প্রাইভেট কার, অটোরিকশায় চলাচলকারীদেরও থামিয়ে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। সেনা সদস্যদের গাড়িতে ব্যানারেও লেখা ছিল- ‘স্বাস্থ্য বিধি মেনে চলুন’।

বিজয়নগরের কাছে অটোরিকশা চালক হুয়ায়ুন কবির বললেন, সকাল ৮টায় গাড়ি নিয়ে বেরিয়ে প্রথমে মীরপুর এবং এরপর সেখান থেকে সায়েদাবাদ ও কমলাপুরে দুটো ‘ট্রিপ’ দিয়েছেন। তার বিচারে, ঈদের পরের দিনের হিসেবে ‘কামাই’ খারাপ হয়নি।
“গতবছর কোরবানির ঈদে নোয়াখালীতে বাড়িতে ছিলাম। তবে রোজার ঈদের ঢাকায় ছিলাম। ঈদের পরের দিন তো ঢাকা ফাঁকা থাকে। এইবারের মত গাড়ি-ঘোড়া তখন দেখি নাই।”

পুরান ঢাকার বাসিন্দা সানজিদা খাতুন একটি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক। সকালে তিনি নয়া পল্টনে গিয়েছিলেন এক আত্মীয়র বাসায়।
“ঢাকা থেকে এবার মানুষ গ্রামে গেছে কম। ঈদের দিন বাসাতেই ছিলাম। ভাবলাম আজ রাস্তা ফাঁক থাকবে, এই ফাঁকে আত্মীয়ল বাড়ি ঘুরে আসি। কিন্তু রাস্তায় নেমে দেখলাম যানবাহন অন্য ঈদের তুলনায় বেশি।”

বেইলি রোড ও মালিবাগ মোড়ে কোরবানির দ্বিতীয় দিনেও কয়েকটি পশু করোবানি দিতে দেখা গেল।

বেইলি রোডের এক অ্যাপার্টমেন্টের বাসিন্দা হাসান জাফির জানালেন, ঈদের আগের দিন হাটে গিয়ে গরু পাননি, ফলে ঈদের দিন তার কোরবানি দেওয়া হয়নি।
“অনেক যোগাযোগ করে এক খামারীর কাছে থেকে গরু পেয়েছি। তাই আজ কোরবানি দিলাম। শেষ পর্যন্ত দিতে পেরেছি, সেটাই ভালো লাগছে।”
সুত্র বিডিনিউজ টুয়েন্টিফোর

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার