শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা আর্সেনালের

শুরুতে এগিয়ে গেলেও শেষটা সুন্দর হয়নি চেলসির। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আনন্দে ডানা মেলেছে আর্সেনাল। এফএ কাপের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে গেছে আরেকটু উঁচুতে।

লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে দশজনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সেমি-ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ।

প্রতিযোগিতায় আর্সেনালের এটি চতুর্দশ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের ত্রয়োদশ শিরোপা জিতেছিল দলটি। ১৮৭১ সাল থেকে হয়ে আসা এই প্রতিযোগিতার দ্বিতীয় সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতেছে ১২বার।

শুরু থেকে আক্রমণ, পাল্টা-আক্রমণে জমে ওঠা ম্যাচে তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত আর্সেনাল। কিন্তু পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের হেড জাল খুঁজে পায়নি।

ম্যাসন মাউন্টের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর পঞ্চম মিনিটে এগিয়ে যায় ২০১৭-১৮ মৌসুমে সবশেষ এফএ কাপ জেতা চেলসি। অলিভিয়ে জিরুদের বাড়ানো বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পুলিসিচ।

দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু জর্জিনিয়োর তৈরি করে দেওয়া বলে পুলিসিকের এবারের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

২৮তম মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান আবামেয়াং। গ্যাবনের এই ফরোয়ার্ডকে সেসার আসপিলিকুয়েতা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৬৭তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় আর্সেনাল। আক্রমণে ওঠা এক্তর বেইয়েরিন বল হারানোর পর পেয়ে যান নিকোলাস পেপে। তার বাড়ানো ক্রস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন অবামেয়াং।

ছয় মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ।

বাকিটা সময়ে আর সমতায় ফেরা গোলের দেখা পায়নি চেলসি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেদ্রোর প্রচেষ্টা গোলরক্ষক আটকে দিলে এফএ কাপের শিরোপা পুনরুদ্ধারের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর