রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)। তিনি তালা উপজেলার সুভাষিনী পাঁচরোকী গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৬১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৬ জন।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগ নিয়ে ১০ এপ্রিল ওই ব্যক্তি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের প্রবনতা বৃদ্ধি পেলেও সামাজিক দূরত্ব রক্ষা করছেন না কেউই। ফলে বাজারঘাটে, দোকানপাটে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। একইসাথে শহরের বিভিন্ন পয়েন্টে দেখা দিচ্ছে যানজট।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়