শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে দায়িত্বরত আত্মঘাতী পুলিশের এলোপাথাড়ি গুলিতে নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পার্ক সার্কাস মোড়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্য আত্মঘাতী হন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।

পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটে ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর শরীরে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় সূত্রে দাবি, ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড়, যেখানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অবস্থিত, সেখানে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনা ঘটে বলে আনন্দবাজার জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী