বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া বর্ষসেরা খেতাবপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা

“লুকায়িত প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষসেরা সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধন শিল্পী সংসদের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা প্রদান করেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদেরচেয়ারম্যান ও জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা দূর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, বন্ধন টেলিমিডিয়ার সভাপতি অতুল কুমার ঘোষ প্রমুখ।

এসময় ২০২২ বন্ধন টেলিমিডিয়া বর্ষসেরা খেতাব প্রাপ্ত শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

বর্ষসেরা ১৫ শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন বর্ষসেরা সংগঠক মো. জিয়াউল হক, সেরা সৃজনশীল শিল্পী সহকারী অধ্যাপক মো. ফরিদ উদ্দীন মাসউদ, সেরা মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আরিফুজ্জামান আপন, সেরা নায়ক আসিফুল আলম আসিফ, শহিদুল ইসলাম, নায়িকা সুমি জামান, খলনায়ক খালিদুর
রহমান বাচ্চু, নূরুল হুদা, শিল্পী অতুল কুমার ঘোষ, অনুজিৎ কুমার মন্ডল, কৌতুক অভিনেতা শেখ মনিরুল ইসলাম মনির, ইব্রাহিম হোসেন, অভিনেতা কামরুজ্জামান, অভিনেত্রী মনিরা খাতুন ও সেরা নাট্যকার মুছা করিম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিভি নাট্য পরিচালক মুছা করিম।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল