বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাচা ও সমতল চাষ পদ্ধতিতে পটলের বাম্পার ফলন

সাতক্ষীরার কলারোয়ার চলতি মৌসুমে নানা সবজির পাশাপাশি আবাদ করা হয়েছে পটল। এই ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থনৈতিক মুক্তির পথ দেখছেন কৃষকরা। ইতোমেধ্যে মাচা পদ্ধতিতে পটলের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবুজ লতা-পাতার নিচে দোল খাচ্ছে উন্নত জাতের পটল। আবার কেউ কেউ মাথা ছাড়াই পটল চাষ করেছে, তাকে প্রত্যেক ডগায় ডগায় পটল ধরেছে। প্রত্যেক বছর বৈশাখ জৈষ্ঠ মাসে কৃষককে দেখা যায় পটল ক্ষেত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে আবার অনেকে মাচা থেকে পটল সংগ্রহ করে বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে উপজেলায় শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৩ হাজার ৬১৫ হেক্টর জমিতে।

এখন পর্যন্ত অর্জিত হয়েছে ২ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা। এর মধ্যে পটল চাষ হয়েছে প্রায় ৫১০ হেক্টর জমিতে। তবে গত বছরে পটল আবাদে কৃষকরা লাভবান হওয়ায় এ বছর প্রায় ৮০ হেক্টর বেশি জমিতে এই সবজিটি বেশি আবাদ হয়েছে। পটল চাষিদের লাভবান করতে মাঠপর্যায়ে কৃষি উপ-সহকারীরা বিভিন্ন ধরনের রোগবালাই-পোকা-মাকড় নিধন সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া অব্যহত রাখছেন চাষিদের।

উপজেলা সোনাবাড়য়া গ্রামের কৃষক আব্দুল সাত্তার জানান, তিনি চলতি মৌসুমে ৫০ শতক জমিতে পটল চাষ করেছেন। পটল উঠানো পর্যন্ত ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হবে তার। ভালো ফলন হওয়া তিনি আশা করছেন প্রায় ৯০ থেকে ৯৫ মণ পটল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বাজারে তিনি প্রায় দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

এছাড়া কাজিরহাট দরভাষা, রঘুনাথপুর সিংগা হুলুলি কোটা এলাকায় ব্যাপক পটল চাষ হয়েছে। এই এলাকার লোকজন অনেক বছর ধরে পটল চাষ করছি। পটল চাষ একটি লাভজনক ফসল। এই সবজি থেকে দ্বিগুণ লাভ করা যায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় পটল চাষে ব্যাপক সাফল্য দেখছি। বাজারে পটলের দাম ও চাহিদা ভালো থাকায় এই সবজির চাষ করছি। সঠিক নিয়ম মেনে ও পরিচর্যা করায় পটলের ফলনও অনেক ভালো হয়।

সবকিছু ঠিক থাকলে পটল চাষে লাভবান হবেন বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম ইনামুল হক। গত বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণ পটল আবাদ করছে কৃষক। তাদের লাভবান করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।

তিনি আরো জানান জানান- সাতক্ষীরা, কলারোয়া, কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উদ্যোগে উপজেলায় পটল আবাদে কম খরচে লাভ বেশি হয়। এ কারণে দিনদিন পটলের চাষ বৃদ্ধি পাচ্ছে। চাষিদের প্রণোদনা দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা