শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৩’র. শুভ উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৩’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। “বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় অভিযানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক বর্নাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকবৃন্দ। সভায় বক্তারা, ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়- ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয় তুলে ধরা হয়। উপজেলায় মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ