শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রামীণফোন নিয়ে এলো বছরের বহুল প্রত্যাশিত সঙ্গীত উৎসব!

তারুণ্যের জয়গানে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট প্রস্তুতি সম্পন্ন

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নিচ্ছে টাইগাররা! আর তাদের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয়েছে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট – সুরের মূর্ছনায় হাজারো কণ্ঠে অনুপ্রেরণা দেয়া হবে বাংলাদেশের টাইগারদের। বছরের বহুল প্রত্যাশিত এ উদযাপন ‘চলো বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য দেশের তরুণদের মধ্যে ঐক্য, আবেগ এবং অনুপ্রেরণার চেতনাকে উজ্জীবিত করা।

গ্রামীণফোন বিশ্বাস করে চেতনা উজ্জীবিত করার মাধ্যমে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আমাদের জাতীয় ক্রিকেট দলের যাত্রা উদযাপনের এবং আমাদের যে বীরেরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি সম্মান জানানোর এখনই সময়। ‘চলো বাংলাদেশ’ কনসার্টে শিল্পী আর সংগীতপ্রেমীদের অভুতপূর্ব মিলনমেলায় গানপ্রেমীদের বড় স্বপ্ন দেখতে এবং নির্ভিকভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। এ আয়োজন দেশের তরুণদের অপার সম্ভাবনা, তাদের অদম্য চেতনা এবং যেভাবে তারা হাতে হাত মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই উদযাপন।

প্রস্তুত থাকুন গানের উন্মাদনায় হারিয়ে যেতে! আগামী ২০ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণফোনের আয়োজনে ‘চলো বাংলাদেশ’ কনসার্ট। ‘চলো বাংলাদেশ’ কনসার্টে সংগীতপ্রেমীদের উন্মাদনাকে বাড়িয়ে তুলতে পারফর্ম করবে স্বনামধন্য জনপ্রিয় সব ব্যান্ড ও শিল্পীরা। যাদের মধ্যে রয়েছে: আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, হাবিব ওয়াহিদ, নেমেসিস, প্রীতম হাসান, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পান্থ কানাই, হাসান, ওয়ারফেজ সহ অনেকেই। কনসার্টটিতে অংশগ্রহণে বিনামূল্যে নিবন্ধন করা যাবে মাইজিপি অ্যাপের মাধ্যমে। আর এ নিবন্ধন প্রক্রিয়াও বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। টিকিট পোর্টালটি প্রতিদিন রাত ১২টায় চালু হবে এবং ১৯ অক্টোবর পর্যন্ত সীমিত সংখ্যক মানুষ কনসার্টে অংশগ্রহণে নিবন্ধন করতে পারবেন। আপনার মাইজিপি অ্যাপ থেকে নিবন্ধন করে প্রস্তুত হয়ে যান ঐতিহাসিক এ আয়োজনে অংশ নিতে – যেখানে হাজার তরুণের মেলবন্ধন ঘটবে প্রাণের আহ্বানে, নতুন দিনের অনুপ্রেরণায়। কনসার্টটি মাইজিপি অ্যাপ ও এনটিভি -তে সরাসরি সম্প্রচার করা হবে।

কনসার্টটি গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ ক্যাম্পেইনের একটি অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। গ্রামীণফোনের এ ক্যাম্পেইনের লক্ষ্য তরুণদের জাতীয় অগ্রগতির চেতনায় উদ্বুদ্ধ করা। এ ক্যাম্পেইনের মধ্যে রয়েছে আকর্ষণীয় বিভিন্ন কার্যক্রম, যেমন: মাইজিপি অ্যাপে বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং, বিশ্বকাপ উদযাপনে লিমিটেড এডিশনের মার্চেন্ডাইজ, বিশেষ ভ্রমণ প্যাকেজ, সাফল্য উদযাপনে মিষ্টান্নসহ আরও অনেক কিছু। টেক এনবলার হিসেবে গ্রামীণফোন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জাতির নবযুগের বীরদের সাফল্য উদযাপনে এবং তরুণদের মধ্যে আস্থা ও সাহস জাগিয়ে তোলার মাধ্যমে গ্রামীণফোন স্মার্ট ও উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করতে নিজেদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ।

তাহলে, এখনই প্রস্তুত হয়ে যান মিউজিক, লাইট ও আতশবাজির অনন্য উপস্থাপনে – জীবনের উদযাপনে ও অনুপ্রেরণায়।

একই রকম সংবাদ সমূহ

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছেবিস্তারিত পড়ুন

দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,বিস্তারিত পড়ুন

দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেবিস্তারিত পড়ুন

  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি