বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জরুরী সভা অনুষ্ঠিত

কামরুল হাসান : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে কমিটির সভাপতি কে,এম আশরাফুজ্জামান পলাশ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

সভায় সহকারী শিক্ষকমন্ডলীদের বকেয়া বেতন, বিদ্যালয়ের জরাজীর্ণ শ্রেণিকক্ষ মেরামত ও টিনের চাল তৈরীসহ নানা উন্নয়নমূলক কাজের অনুমতি ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ শিক্ষক-কর্মচারীমন্ডলীদের পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য তালিম খান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, সাইফুল আলম, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, অফিস সহায়ক ফারুক হোসেন প্রমুখ।

সহকারী শিক্ষক মশিউর রহমান এঁর সঞ্চালনায় জরুরি সভার শুরুতে বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ দীর্ঘ ১৩ বছর ৮মাস ১৭দিন পর মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে চাকুরী ফিরে পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষক-কর্মচারীমন্ডলী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত