সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ পর্যন্ত আক্রান্ত ৮৭, মুক্ত ৬৫

কলারোয়ায় আবারো ২ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় নতুন করে আরো ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে। তবে ইতোমধ্যে ৬৫ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে।
করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসা রিপোর্টে নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের রতনপুর গ্রামের ফতেমা বেগম (৪২) ও পৌরসদরের গদখালি গ্রামের জিয়াউর রহমান (৪৪)।

নতুন আক্রান্ত ২ ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) লকডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, নতুন করে ২ ব্যক্তিসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া মোট ৮৭ জনের মধ্যে ৬৫ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২০ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, এ দিন পর্যন্ত ৬৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৬৬৩ জনের রিপোর্ট এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব