শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনা

কলারোয়ার কয়লায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় জালালাবাদ ফুটবল একাদশকে হারিয়ে নিপুন ফুটবল একাদশ খুলনা ফাইনাল নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৩আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে কয়লা ফ্রেন্ডস সার্কেল আয়োজিত এ খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কোন দলই গোল করতে না পেরে গোল শুন্য ড্র থেকে বিরতিতে যায়।

বিরতির পরে খেলার ২ মিনিটের সময় নিপুন ফুটবল একাদশ খুলনার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন গোল করে দলকে এগিয়ে নেন। পরে ১১ মিনিটের সময় নিপুন ফুটবল একাদশের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফ গোল করে দলের ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

খেলাটি পরিচালনা করেন রিয়াজ আহমেদ। তাকে সহযোগিতা করেন মোস্তাফিজুর রহমান মাজেদ ও টিটু।

ধারাবিবরণীতে ছিলেন বিকাশ মন্ডল।

অনেক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, মাসুদ রানা, আশরাফুল, আরিজুল, মিঠু, আলফাজ প্রমুখ।

শুক্রবার (১৪আগস্ট) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনালে কলারোয়ার ওফাপুর ফুটবল একাদশ বনাম জুয়েল খাচাঘর খুলনা পরস্পর মেকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম