শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাষাবাদ নিয়ে শঙ্কিত কৃষক! অনাবৃষ্টি ,সার ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে

কৃষক বাঁচলে বাঁচবে দেশ। প্রচলিত এই কথাটির সঙ্গে বাস্তবের মিল খুজে পাওয়া কষ্টসাধ্য। সারাজীন ধরে কৃষক নির্যাতিত নিষ্পেষিত। দেশে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে মানুষের বেঁচে থাকা। তাহলে দেশ ও দেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে কৃষক ও কৃষির উপর।

বর্তমানে অনাবৃষ্টিতে কৃষক চাষাবাদ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ, তার উপর বিদ্যুৎ, জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি অপ্রতুল। কিভাবে চাষাবাদ সম্ভব সেই দুশ্চিন্তায় কৃষকের ঘুম উড়ে গেছে। এদিকে অনাবৃষ্টির কারণে আমন রোপন নির্ভর করছে সেচের উপর, সেচ দিতে বিদ্যুৎ/ ডিজেল প্রয়োজন আর সেই দুইটা এখন ধরা ছোয়ার বাইরে। সারাদিন ধরে বিদ্যুৎতের লোর্ডশেডিং থাকায় সেচ কার্য ব্যাহত হচ্ছে আবার ডিজেলের মূল্য বৃদ্ধিতে একদিকে সেচ কার্য ব্যাহত হচ্ছে অপর দিকে জমি চাষের খরচ বেড়ে গেছে তার উপর সারের মূল্য বৃদ্ধি ও সার প্রাপ্তি অনিশ্চিত সব মিলিয়ে কৃষক এখন আধমরা।

কলারোয়ার জয়নগরের সেচ পাম্পের রক্ষনাবেক্ষক আজাহারুল ইসলাম জানিয়েছেন, সারা দিনে এত,এত বার বিদ্যুৎ যাওয়া আসা করে যে দিনে দুইটা মটর দিয়ে সারাদিন ২০ বিঘা জমিতে পানি দিত পারি না। তার উপর শুকনা জমি, পানি দিয়ে রাখা মুসকিল। পানি দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ২৫০ বিঘা জমি চাষ নির্ভর করছে সেচের পানির উপর।

পাওয়ারটিলার (কলের লাঙ্গল) চালক হারুন গাজী জানিয়েছেন, ডিজেলের মূল্য বৃদ্ধিতে এবার চাষের খরচ বেড়ে গেছে, গত বছর বিঘা প্রতি জমি চাষ করেছিলাম ২৫০ টাকা এ বছর জমি চাষের খরচ ধরতে হবে ৩৫০ টাকা। সেটা আবার নগদ টাকা দিতে হবে চাষীকে।

জয়নগরের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানাগেছে, এ বছর চাষে চরম প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা। সারের মূল্য বৃদ্ধি, ডিজেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎতের লোর্ডশেডিং, অনাবৃষ্টি এই সব সমস্যা অতিক্রম করে চাষাবাদ করেও ফসল বিক্রি করতে হবে লোকসানে। কিভাবে বেঁচে থাকবেন সেই ভাবনা ভাবছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা