মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হ্যাকারদের কবলে!

কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের ১২৭টি স্কুল ও ৫টি মাদরাসার ২০ হাজার ৮৪৮জন সুবিধাভোগী শিক্ষার্থীর উপবৃত্তির টাকা হ্যাকারদের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে ১২৭টি স্কুল ও ৫টি মাদরাসার ২০ হাজার ৮৪৮জন শিক্ষার্থী রয়েছে। তারা প্রতি মাসে ১৫০টাকা হারে ৩ মাসের টাকা এক সাথে ৪৫০টাকা পাবেন। বুধবার (১৭মার্চ) এই টাকা কলারোয়ার প্রতিটি শিক্ষার্থীর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে আসার কথা। কিন্তু কলারোয়ার ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে অন্যচিত্র। সেখানে ১৯৬ জন শিক্ষার্থীর মোবাইল ফোনে টাকা আসার কথা কিন্তু সেখানে ৯০ জন শিক্ষার্থী বৃত্তির টাকা পায়নি। এছাড়া অনেক স্কুলেও বৃত্তির টাকা পায়নি বলে অভিযোগ এসেছে উপজেলা শিক্ষা অফিসে।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার জানান-উপজেলায় ১৯হাজার ২৬৯ জন সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবক সুবিধাভোগী ৬৮লক্ষ ৬৬হাজার ১শ টাকা পাচ্ছেন। এই টাকা বিকাশের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর কাছে সরাসরি পৌছে যাবে। সেখানে কিছু শিক্ষার্থী টাকা পেয়েছে। আবার কিছু শিক্ষার্থী টাকা পায়নি বলে তার দপ্তরে অভিযোগ এসেছে। হিসাব অনুযায়ী ২০ পার্সেন টাকা পায়নি শিক্ষার্থীরা। তিনি ইতোমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাইকিং করে বিষয়টি অভিভাবকদের জানিয়ে দিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের ধারণা হ্যাকার কবলে পড়েছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা।

এদিকে বিষয়টি নিয়ে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর ও অভিভাবকগণ শিক্ষা মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১