মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ওয়াপদার বেড়িবাঁধের মাটি কেটে ভাটায় নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে ওয়াপদার বেড়িবাঁধের মাটি কেটে ভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও পাশে গভীর গর্ত খুঁড়ে মাটি নিয়ে একতা ব্রিকস নামে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এর ফলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি চরম হুমকির মুখে পড়ায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।

গত এক সপ্তাহ ধরে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬ ফোকর সুইচগেট সংলগ্ন এ ঘটনা ঘটে গেলেও দেখার কেউ নাই। তেতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু এবং তার ভাই জাকির হোসেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর ভাই হওয়ায় তার নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এ কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ করেও কোন কাজ হয়নি।

তবে বিষয়টি নিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কালিগঞ্জ উপজেলায় ৫ নাম্বার পোল্ডারের দায়িত্বে উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে এর আগে তাকে নিষেধ করা হয়েছে আমি এখনই লোক পাঠাচ্ছি।

তেতুলিয়া গ্রামের আলমগীর, হাফিজুর, মুসা, ইসমাইল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত কোন ধরনের কাগজপত্র ছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম ভাঙিয়ে তার ভাই মোখলেসুর রহমান পল্টু এবং জাকির হোসেন মিলে একতা ব্রিকস নামে কাক শিয়ালি নদীর পাড়ে ইটভাটা পরিচালনা করে আসছে।

বর্তমান ওয়াপদার ভেড়িবাধ এবং বাঁধের পাশে মাটি কেটে গর্ত খুঁড়ে বাঁধ কে ঝুকির ভিতরে ফেলেছে। যে কোন সময় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এ প্রসঙ্গে ভাটা মালিক মোখলেসুর রহমান পল্টুর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, ভাঁটার কাগজপত্র ইউপি সদস্য আব্দুস সাত্তারের নামে আছে। আমরা শেয়ার কিনেছিলাম বর্তমান আমাদের নামে করার জন্য কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ড এর বাঁধের মাটিকাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজেদের কেনা জায়গা বলে দাবি করেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধ পরে সংস্কার করে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি