শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় পৌনে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি : খুলনায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধারের ঘটনায় লবণচরা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলা নম্বর ১২। তারিখ ২০-০৪-২০২৪। মামলার আসামিরা হচ্ছে-সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে, জেলার শীর্ষ চোরাকারবারি আলফেরদৌস আলফা (৫০), তার ভাই আব্দুল আলীম (৪৮), আলফার শ্যালক দাউদ আলী গাজীর ছেলে আসাদুজ্জামান ওরফে মিলন (৪২) ও আলম গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৮)। এছাড়াও আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। তবে, ১২ পিস স্বর্ণের বারসহ আটক মাসুম বিল্লাহ জেলে গেলেও অপর আসামিরা পলাতক রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, শনিবার (২০ এপ্রিল) বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে খূলনা জিরো পয়েন্ট এলাকায় এস আই প্রদীপ বৈদ্যসহ পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটিতে ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (নম্বর –
ঢাকা মেট্রো -ব -১৫-৯০৩৩) গাড়ীটি আসলে তাতে তল্লাশি চালানো হয়। এরই মাঝে মাসুম বিল্লাহ গাড়ী থেকে নীচে নামলে তার গতিবিধি সন্দেহজনক হয়। পরে তার পায়ে পরিহিত দুইটি জুতায় কসটেপ দিয়ে মোড়ানো ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন হয়েছে এক হাজার তিনশত নিরানব্বই দশমিক চুয়াত্তর গ্রাম। মূল্য ধরা হয়েছে এক কোটি চৌত্রিশ লাখ চল্লিশ হাজার তিনশত তিন টাকা।

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, স্বর্ণসহ আটক মাসুম বিল্লাহ পুলিশের কাছে জানিয়েছে, সে এর আগেও বিভিন্ন সময়ে চোরাকারবারি আলফেরদৌস আলফা, আলফার ভাই আব্দুল আলীম, আলফার শ্যালক আসাদুজ্জামান ওরফে মিলনসহ কয়েকজনের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ
করে তারা একত্রে বিভিন্ন দেশে পাচার করেছে।

রোববার (২১ এপ্রিল) খুলনার লবনচরা থানার এসআই ও মামলার এজাহারকারী প্রদীপ বৈদ্য বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশ চোরাকারবারিসহ সকল অপরাধ দমনে তৎপর রয়েছে। মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, আসামিদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, দুই নম্বর আসামি আলফার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত দুটি মামলা চলমান রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলা নম্বর ৫৮, তারিখ -৩০ ডিসেম্বর ২০১৯ , অন্যটি মাদক মামলা। যার নম্বর ৮৬, তারিখ ২৬ নভেম্বর ২০২২। তিন নম্বর আসামি আলফার সহোদর আব্দুল আলীমের নামে দুটি মামলা রয়েছে সাতক্ষীরা সদর থানায়। বিশেষ ক্ষমতা আইনের মামলা নম্বর ৫৮, তারিখ -৩০ ডিসেম্বর ২০১৯ ও বর্ডার গার্ড বিজিবি সদস্য হত্যা মামলা নম্বর ৪৫, তারিখ -২০ নভেম্বর ২০০৯।

উল্লেখ্য,ওয়ান ইলেভেনের সময় আলফেরদৌস আলফা যৌথবাহিনীর হাতে মাদকসহ আটক হয় । এই মামলায় দ্রুত বিচার আইনে সাত বছর সাজা হয়। এছাড়া,তার নামে চোরাচালান ও ট্রান্সফরমার চুরিসহ আরো অনেক মামলা হয়েছিলো বিভিন্ন থানায়। পুলিশ সেসময় মোটা অংকের লেনদেনে মামলাগুলোর চুড়ান্ত রিপোর্ট দেয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা