মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্লোবাল এথিক্স ডে পালন করেছে বাংলালিংক

দেশের অন্যতম ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক ‘গ্লোবাল এথিক্স ডে ২০২৩’ পালন করেছে। দিবসটির মূল প্রতিপাদ্য ছিল #EthicsEmpowered। কার্নেগি কাউন্সিল ফর এথিক্স ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর উদ্যোগে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। এর লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে নৈতিকতার প্রচার ও সর্বক্ষেত্রে নৈতিকতার ভিত্তিকে শক্তিশালী করা।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলালিংক ইন্টারেক্টিভ গেমস ও কুইজসহ কর্মীদের অংশগ্রহণমূলক বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করেছে। কার্যক্রমগুলিতে নৈতিকতার ধারনা ও চর্চাকে দৃঢ় করার উপর গুরত্ব দেওয়া হয়েছে। এছাড়া বাংলালিংক একটি বিজনেস পার্টনার এনগেজমেন্ট সেশনেরও আয়োজন করেছে। এই আয়োজনে অংশীদারিত্ব সম্পর্কে মত বিনিময়ের পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের উপর আলোচনা করা হয়।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, “আমাদের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্লোবাল এথিক্স ডে ২০২৩’ পালন নৈতিকভাবে সমৃদ্ধ পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের চলমান প্রচেষ্টার একটি অংশ। বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা নৈতিকতার মানদণ্ডকে আরও উপরে নিয়ে যেতে চাই। আমরা এমন একটি পরিবেশ গড়ে তোলায় বিশ্বাসী যেখানে প্রত্যেকে নৈতিক মূল্যবোধ মেনে চলে উন্নতি করতে পারে।”

বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ বলেন, “আমরা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত যেখানে সব কার্যক্রমের মূলে রয়েছে নৈতিক আচরণ। আমরা বিশ্বাস করি, কোনো কিছু অর্জনের পাশাপাশি কীভাবে তা অর্জিত হচ্ছে, সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে ব্যবসা করা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। তাই আমরা যোগাযোগের ক্ষেত্রে উদারনীতি মেনে চলার পাশাপাশি সহযোগিতামূলক ও সম্মানজনক উপায়ে বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খোঁজার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের অবস্থান নিয়ে আমরা গর্বিত। সহযোগীদের সাথে কাজের ক্ষেত্রেও আমরা এই উচ্চ নৈতিকতা, সততা ও সম্মান বজায় রাখি।”
বাংলালিংক নিবেদিতপ্রাণ কর্মী ও সম্মানিত সহযোগীদের সহায়তায় নৈতিক মূল্যবোধ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী