মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪০ জেলে দেশে ফিরেছেন

গত আড়াই মাস আগে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভারতে আটকা পড়া ৪০জন জেলে দেশে ফিরেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

তিনি জানান, ঝড়ের কবলে পড়ে সাগরে ভেসে ভারতীয় সীমানায় চলে গেলে সে দেশের কোস্টগার্ড বাংলাদেশী জেলেদের উদ্ধার করে উত্তর চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ নামে একটি শেল্টার হোমে রাখে।
পরে সেখান থেকে তাদের ফেরাতে প্রচেষ্টা চালায় বাংলাদেশ সরকার। বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করে প্রথম ধাপে ৪০ জন বাংলাদেশী জেলেকে দেশে ফেরত পাঠালো ভারত। পরে আরও ২৬ জন জেলেকে দেশে হস্তান্তর করা হবে। ফেরত আসা ৪০ জন বাংলাদেশী জেলের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলায়। দেশে ফেরার পর তাদের গ্রহণ করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও।

এসময় ফেরত আসা জেলেরা জানান, তারা গত আগস্ট মাসে বরগুনা থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যায় তাদের ট্রলার। ওই সময় তারা ৩৬ থেকে ৪০ ঘণ্টা সাগরে ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় চলে যান। একপর্যায়ে ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে।

পরে ভারতীয় কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। ভারতীয় কোস্টগার্ড তাদের নিজেদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে পাঠায়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, প্রথম দফায় ৪০ জেলেকে ফিরিয়ে দিয়েছে ভারত। বাকি ২৬ জনকে পরে ফেরত পাঠাবে তারা। এছাড়া যারা ফিরেছেন, তাদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ