শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির রচিত বইটি প্রধানমন্ত্রীর হাতর তুলে দিলেন

সাতক্ষীরার কৃতি সন্তান সদর-২ আসন থেকে বারবার
নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি রচিত বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির হাত থেকে
গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মহান জাতীয়
সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি প্রধানমন্ত্রীর হাতে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি তুলে দেন। বইটি হস্তান্তরের পর দীর্ঘ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন এমপি রবি।

এসময় প্রধানমন্ত্রী এমপি রবিকে প্রশ্ন করে বলেন, আপনিতো বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বেশি বই লিখুন। আমাকে নিয়ে বই লিখতে উৎসাহী হলেন কেন, জবাবে এমপি রবি প্রধানমন্ত্রীকে বলেন, ২০০৮ সালেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখেছি। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি প্রধানন্ত্রী না হলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতোনা। এ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে কখনও পরিনত হতোনা।

আপনার নিরলস পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশের জন্য
আপনার ত্যাগ ও ভালবাসা এবং আপনার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরতেই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইটি আমি রচনা করেছি।

গত ১৭ অক্টোবর প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্রন্থ রচনা একটি দুঃসাহসিক অভিযান। সেই কাজটি করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তাঁর লেখা ‘’বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ গ্রন্থটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে।

গ্রন্থটি পাঠের মাধ্যমে পাঠক অনুধাবন করতে পারবেন শেখ হাসিনা সত্যিই বিরল ও অনন্য। বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় বইটি প্রকাশিত হচ্ছে, যা বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের জন্য যুগোপযোগী। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

স্বপ্লোন্নত দেশ থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের পথে এগিয়ে নেওয়া, ২০৪১ সালের পরিকল্পনা প্রণয়ন ও ২১০০ সালের ডেল্টা প্লান প্রণয়নের সুদূর প্রসারী চিন্তা তাঁর মতো দক্ষ প্রশাসকের পক্ষেই সম্ভব বলে উল্লেখ করেন এমপি রবি।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ, সমূদ্রসীমা জয়, বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণ, কর্ণফূলি টানেল নির্মাণসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।।মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার
সুযোগ্য নেতৃত্বে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান