সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ডা. জোবাইদা-জায়মা রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে ফেইক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়া এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র জোবাইদা রহমান ও জায়মা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।’

তিনি বলেন, ‘এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে। তারা সুদুরপ্রসারী কোনো চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি।’

রিজভী বলেন, ‘বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী জোবাইদা রহমান ও জায়মা রহমানের নামে ফেসবুকসহ এআই-এর মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ।’

তিনি আরও বলেন, ‘আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।’

রিজভী বলেন, ‘আমি দৃঢ়কন্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে, জোবাইদা রহমান ও জায়মা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই। সুতরাং তাদের নামে ফেসবুকে পোস্ট করা কোনো মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা