রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চার্চের সম্পত্তি দখল ও মারপিটের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটিতে খৃস্টান ধর্মালম্বীদের নির্মাণাধীন উপাসনালয় চার্চের সম্পত্তি অবৈধভাবে দখল ও সেখানে অবস্থানরত খৃস্টান
সম্প্রদায়ের লোকজদের মারপিট ও খুন জখমের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান স্বপন সরকার উপরোক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন।

প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে হাজরাকাটিতে দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের লেখাপড়া করার জন্য সেখানে একটি
চার্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে স্থানীয় খৃস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, চার্চ নির্মাণে তারা
হাজরাকাটি মৌজায় ৭০৫ দাগে ২৫১ খতিয়ানে ৭ শতক সম্পত্তি একই এলাকার মৃত আবদুল বারি শেখের দুই ছেলে নাজিমুদ্দিন শেখ, শিহাব শেখ এবং মেয়ে নফুরন ও জানুয়ারার নিকট থেকে গত ২৩/০৩/২০২০ তারিখে প্রেয়ার হাউজ চার্চ অব
বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে স্বপন সরকারের নামে ক্রয় করেন।

উল্লেখ্য, আবদুল বারি ও তার পরিবার বিক্রিত ওই সম্পত্তি দীর্ঘ ৭২ বছর ভোগদখল করে আসছিলেন।

স্বপন সরকার লিখিত বক্তব্যে আরও বলেন, প্রেয়ার হাউজ চার্চ অব বাংলাদেশ ট্রাস্টের ক্রয়কৃত জমিতে চার্চ নির্মাণের কাজ শুরু হলে ওই জমির পিছনে তিন শতক জমি একই এলাকার মৃত অমল দাশের তিন ছেলে কুমার দাশ, মাধব দাশ ও উত্তম দাশ অবৈধভাবে দখল করে রেখেছিল। এক পর্যায়ে তারা চার্চের জমি দখল করার চেষ্টা করে। এ নিয়ে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতনিধিদের উপস্থিতিতে শালিসী বৈঠক হলেও সমাধান হয়নি। মৃত অমল দাশের তিন ছেলের মধ্যে লিটন দাশ সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে এলাকা প্রভাব
খাটিয়ে চার্চ নির্মাণে বাধা দিচ্ছেন এবং খৃস্টান সম্প্রদায়ের লোকজনকে হত্যা, খুন, জখম ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি-ধামকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত খৃস্টান সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা এলাকায় সংখ্যালঘু হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়