বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী এবং তিনি থাকবেন। দিল্লি সরকারে অরবিন্দের পরের অবস্থানেই রয়েছেন অতিশি।

মুখমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেছেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।

তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন একজন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এই চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন এবং থাকবেন। আমরা প্রথম থেকে বলছি প্রয়োজনে জেল থেকে তিনি সরকার পরিচালনা করবেন। কোনো আইন তাকে আটকাতে পারবে না। সূত্র- এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক