শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ এখন পাখির অভয়াশ্রম

দেবহাটা প্রতিনিধি : “সবাই মিলে করি পণ, বন্ধ করি পাখি নিধন, পাখির অধিকার আছে নিরাপদে থাকার জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে পাখির অভয়াশ্রম ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) এ ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। শুরুতে সরকারী খাঁন বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শেষ।

পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান দেবহাটার রূপসী ম্যানগ্রোভকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে জানান, আমাদের এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করতে হলে পাখিদেরকে বাঁচাতে হবে, তাদের জন্য নিরাপদ আশ্রয়াস্থল গড়ে তুলতে হবে। আরো জানান, যারা পাখি নিধন বা হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে আসুন পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলি।

উল্লেখ্য যে, দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে প্রায় লক্ষার্ধীক ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সেখানে প্রতিদিন অসংখ্য প্রজাতির পাখি এসে আশ্রায় নেয়। আর এসব পাখিদের নিরাপত্তার জন্য অনুষ্ঠান শেষে বিভিন্ন সাইজের গাছে মাটির ভাঁড় বেধে দেওয়া হয়। যাতে সহজে পাখিরা বাসা তৈরি করে প্রজনন করতে পারে এবং ঝড় বা প্রাকৃতিক দূর্যোগে নিরাপদে বসবাস করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন